প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Ekushey Television
Ekushey Television
Ekushey Television QR Code
রাজনীতি

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে

প্রতিবেদক: EKUSHEY TELEVISION LTD. প্রকাশ: Sep 25, 2026 প্রিন্ট: 13 Oct 2026, 10:47 AM
ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে
ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে 

মোঃ হাসান মাহমুদ জয় কুড়িগ্রাম জেলা

ফ্যামিলি কার্ডের কথা বলে সাধারণ জনগণকে প্রতারিত করা হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে তাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ দেশে এ পর্যন্ত কোনো সরকারই শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখেনি। বর্তমানে ফ্যামিলি কার্ডের মুলা ঝুলিয়ে রেখে বাজারজুড়ে সব পণ্যের দাম বাড়িয়ে দেয়া হচ্ছে, যা শ্রমিকদের বেঁচে থাকাকে কঠিন করে তুলেছেসাম্প্রতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘‘জনগণের গণভোটের রায়কে তোয়াক্কা করা হচ্ছে না, যেন সরকারকে ভূতে ধরেছে। সরকার যদি বিগত ফ্যাসিস্টদের মতো আচরণ করে, তবে সাধারণ শ্রমিক-জনতা আবারও তাদের সমুচিত জবাব দিতে এবং একই পরিণতির মুখোমুখি করতে প্রস্তুত রয়েছে।’’

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে আতিকুর রহমান বলেন, বিগত সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনকল্যাণমুখী কাজগুলো সাধারণ শ্রমিকের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করা হয়েছিল। জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে সংগঠনকে আরও শক্তিশালী করে সেই কাজগুলো প্রতিটি শ্রমিকের দুয়ারে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইয়াসিন আলী সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর কুড়িগ্রাম জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন)।এছাড়াও এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন
© 2026 ekusheytelevision. All rights reserved.